Sunday, May 24, 2026

Paanch Kahon, নীলোৎপল মুখার্জী

🔍 পাঁচটা গল্প… কিন্তু প্রতিটা গল্প যেন আলাদা আলাদা অন্ধকার গলিপথ।

মানুষকে বাইরে থেকে যতটা সহজ লাগে, ভিতরে সে ততটাই রহস্যে ভরা — আর “পাঁচ কাহন” ঠিক সেই অদেখা দিকগুলোকেই সামনে এনে দাঁড় করায়।



📖 Paanch Kahon, নীলোৎপল মুখার্জীর লেখা এই গল্পসংকলনটা পড়তে গিয়ে বারবার মনে হয়েছে, রহস্য শুধু খুন বা অন্তর্ধানের মধ্যে সীমাবদ্ধ নয়… মানুষের মনও একটা বিশাল রহস্য।

বইটায় মোট পাঁচটা গল্প : অভিসারিকা, অন্তর্ধান, শিকার, কোচবিহার কাহিনী আর সেই জংলী লোকটা।

আর সত্যি বলতে, প্রতিটা গল্পের আলাদা একটা flavour আছে। কোথাও suspense ধীরে ধীরে build up হয়েছে, কোথাও আবার একটা অস্বস্তি চুপচাপ মনের ভিতর ঢুকে বসে থাকে।


✨ অভিসারিকা পড়তে পড়তে একটা অদ্ভুত psychological tension অনুভব করছিলাম।

🕯️ অন্তর্ধান গল্পটা যেন প্রশ্নের পর প্রশ্ন ছুঁড়ে দেয় — সব হারিয়ে যাওয়া জিনিস কি সত্যিই হারিয়ে যায়?

🐾 শিকার গল্পে মানুষের ভিতরের হিংস্রতাটাই বেশি চোখে পড়ে।

🏰 কোচবিহার কাহিনী আলাদা করে ভালো লেগেছে তার atmosphere আর রহস্য তৈরির জন্য।

🌿 আর সেই জংলী লোকটা… গল্পটা শেষ হওয়ার পরেও অনেকক্ষণ মাথায় ঘুরছিল।

এই বইটার সবচেয়ে ভালো দিক হলো; গল্পগুলো খুব cinematic ভাবে এগোয়। পড়তে পড়তে মনে হচ্ছিল যেন চোখের সামনে দৃশ্যগুলো তৈরি হচ্ছে। আর যেহেতু গল্পগুলোর inspiration বাস্তব জীবন থেকে নেওয়া, তাই ঘটনাগুলো আরও বেশি believable লাগে।


নীলোৎপল মুখার্জীর writing style খুব সহজ কিন্তু engaging। unnecessary complexity নেই, কিন্তু curiosity টা একবার তৈরি হলে শেষ না করে ওঠা কঠিন।

এই বইটা পড়ে একটা জিনিস খুব বুঝলাম , 

আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সাথে মিশি, কিন্তু কে আসলে কেমন, সেটা বোঝা সবচেয়ে কঠিন রহস্য।

যদি mystery, psychological thrill আর human emotion mix করা গল্প পড়তে ভালো লাগে, তাহলে পাঁচ কাহন তোমার জন্য একটা perfect pick হতে পারে। 📚✨

No comments:

Post a Comment

The Time Traveller Who Could Not Get Laid by Abhishek Tripathi

What if you could travel back in time to prove that the past was actually better? Navi is twenty, a virgin, insecure, and convinced that the...